এক বেলা আহার প্রোগ্রামঃ ০২

 এক বেলা আহার এর (০৩-০১-২০২২) দ্বিতীয় বারের প্রোগ্রাম শেষ হলো। সৃষ্টিকর্তার ইচ্ছায় সফল ভাবে শেষ হয়েছে আমাদের এই এক বেলা আহারের পক্ষ থেকে কিছু গরীব অসহায় ,ছিন্নমূল ও পথশিশু এর মুখে এক বেলা ভালো খাবার তুলে দেওয়া ।


নতুন বছরের শুরুতে  ১০০ জন অসহায় , পথশিশু মানুষগুলোর মুখে একবেলা  একটু ভালো খাবার তুলে নতুন ভাবে পথ চলা, নতুন উদ্যমে কাজ করার প্রেরণা হলো এক বেলা আহারের । 


এই মানবিক কাজে অনেক কষ্টসাধ্য কারণ সবাই নির্সার্থ ভাবে,কোনো লাভের আসা না করে সবাই তাদের সময়, অর্থ দিয়ে থাকে  কিন্তু প্রাপ্তি টা তার থেকে অনেক বড় । খাবার দেওয়ার সময় এই অসহায় মানুষগুলার যে দুয়া ,যে খুশি ,যে হাসিমুখ দেখা যায় টা সব কিছুকেই হার মানায় । সুখ তো এতেই লুকানো। আসুন আমরা সবাই এই সুখের ভাগিদার হয় যে যেইভাবে পারি এগিয়ে আসি ।




এক বেলা আহারের এই কর্যোক্রম চলবে প্রতি মাসে । এই মানবিক কাজে সবাই নিজের জায়গা থেকে যে যেভাবে সাহায্য করছেন কেউ শ্রম দিয়ে ,কেউ অর্থ দিয়ে সবাইকে এক বেলা আহারের পক্ষ থেকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান । আসা করি প্রত্যেকটা মাসে আপনারা এইভাবে অর্থ দিয়ে ,শ্রম দিয়ে এক মেলা আহার এর পক্ষে থাকবেন কারণ এক বেলা আহার যেতে চায় বহুদূর জা একমাত্র সম্ভব এক টুকরা মানবিক প্রাণের মানুষের  দ্বারা । 


মানবিক প্রাণ গুলা সবাই ব্যাস্ত কেউ পড়ালেখা নিয়ে ,কেউ টিউশনি নিয়ে ,কেউ তার আয়ের উৎস নিয়ে এমন ব্যাস্ততার মধ্যে যারা এগিয়ে আসছেন সবাইকে এক বেলা আহার এবং এই অসহায় মানুষদের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকবে 


👁কোনো কিছুই শো অফ না চাই সবার মধ্যে কাজের একোগ্রতা সৃষ্টি করতে। শুধু আমরা কেনো প্রত্যেকে যেনো তাদের জায়গা থেকে আগাই আসুক যেনো অন্তত এই নওয়াপাড়া বা অভয়নগরের কেউ খাদ্য এর জন্য কষ্ট না পাই। 

আমরা শুধু মাসে একবার খাবার দেই ।সবাই যদি এই কাজ দেখে আগ্রহ হয় তাইলে এমন কাজ করার উদ্যম সবার মধ্যে আসবে তারা ও মানবিক কাজে অংশগ্রহণ করবে 

এইভাবে সবাই একদিন করে দিলে এমন কোনোদিন নাই যে খাবার পাবে না অসহায় মানুষ ।


আশা করি সবাই নিজ আগ্রহে অংশীদার হবেন আমাদের এই সুখের আর মানবিক কাজে ।

Post a Comment

0 Comments