ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডিসি অফিস চত্বরে আমরণ অনাশন কর্মসূচি শুরু

      ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আজ থেকে ডিসি অফিস চত্বরে আমরণ অনাশন কর্মসূচি শুরু.. 


কয়েক দশকের জলাবদ্ধতা ও রাজনৈতিক প্রপোগন্ডা জোঁক গল্পের জোঁকের ন্যায় রক্ত চুষে খাচ্ছে ভবদহ পাড়ের  অভয়নগর, কেশবপুর,মনিরামপুর,ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রায় শতাধিক গ্রামের জনপদ, হাজার বছর ধরে প্রবাহমান নদ- নদী, খালবিল,ডোবা- নালা, রাস্তা-ঘাট,  শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলের মাঠ, চারিপাশের গাছপালা,গোয়ালের গরু,পুকুরের মাছ,বাড়ির শিশু- কিশোর, আবাল-বৃদ্ধ- বণিতার। 


সারাদেশের ন্যায় ভবদহের এই বিশাল জনপদের মানুষের জীবন ও জীবিকা কৃষি নির্ভর। ২০১৩ সালের পর  থেকে ভবদহ এলাকার ৫২ টি বিলের মধ্যে  ২৭ টি বিল জলাবদ্ধ। এর মধ্যে স্বল্প সংখ্যক বিলের উপরের জমি  ছাড়া অধিকাংশ বিলে কোন ফসল হয়নি।ফলে মানুষের খাদ্যের সাথে সাথে গো- খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। ফলে স্বল্পমূল্যে পালিত গরুছাগল, হাঁস-মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এভাবে  কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙতে ভাঙতে নিঃশেষ হয়ে  যাচ্ছে । ফলে ভবদহ এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভবদহ এলাকার অসহায় ও বিক্ষুব্ধ জলভাসী  মানুষের দীর্ঘদিনের সুখ-দুঃখের সাথী ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি জলাবদ্ধতা নিরসন করে  এই এলাকার  জলভাসী মানুষদের নিয়ে একটি   সুন্দর স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখতে  দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এবং গত ০২ জানুয়ারী (রবিবার) দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানের দাবীতে সেচ প্রকল্প বাতিল করে টিআরএম চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি  প্রদান করেন ।



স্মারকলিপিতে  বলা হয় ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়িত না হলে ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য যশোরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।


উল্লেখিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি  ০২ জানুয়ারির পর থেকে পাড়া, গ্রাম,অঞ্চল, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটিকে গণ সম্পৃক্ত করার লক্ষ্যে অনলাইন ভিক্তিক প্রচারণা, উঠান বৈঠক,নারীদের নিয়ে মা সভা,পথসভা,হাটসভাসহ নানামূখী কর্মসূচি গ্রহন করেন।


গত ০২ জানুয়ারির পর ৮  জানুয়ারি পর্যন্ত প্রশাসন বা সরকারের তরফ থেকে কোন ধরনের সবুজ সংকেত না পাওয়ায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে দলমত নির্বিশেষে আজ ০৯ জানুয়ারি( রবিবার) দুপুর ১২ টা থেকে ভবদহ পাড়ের কয়েক হাজার জলভাসীকে সাথে নিয়ে স্মারক লিপিতে প্রদত্ত ৬ দফা দাবি-প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ জন্য নেওয়া অবিবেচনাপ্রসূত সেচ প্রকল্প বাতিল; ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম চালু; ভবদহ স্লুইস  গেটের ভাটিতে পাইলট চ্যানেল করার জন্য ৫-৬টি স্কেভেটর চালিয়ে ভবদহ মোহনার নদী মুক্তেশ্বরী,শ্রী টেকা,হরি নদীর বুকে  সঞ্চিত পলি অপসরণ এবং ২১,৯ও৮ ভেন্টের গেটসমূহ উঠানামার ব্যবস্থা করা; ভবদহ জনপদের ফসল, বাড়িঘরসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ , কৃষি ঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা; আমডাঙ্গা খাল সংস্কার কাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙিয়ে  কাজের স্বচ্ছতা নিরূপণে ভবদহ জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আন্দোলনকারী সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে তদারকি কমিটি গঠন করাসহ সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্নীয় দুঃখ-দুর্দশা, ফসল, বসতবাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে।



ব্যানার-ফেস্টুন, লাঙল, মই ও আঁচড়াসহ আমরণ অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় ভবদহবাসী ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনাশন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।  


অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, পাম্প দিয়ে পানি সরানো যাবে না। এই সমস্যা সমাধানে এই মুহূর্তে বিল কপালিয়ায় আরএম চালুর কোনও বিকল্প নেই। ইতোমধ্যে পাউবো( পানি উন্নয়ন বোর্ড) প্রায় ৪৫ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। সেখানে প্রায় ১৮ কোটি টাকার স্কেভেটরের কাজ বাদে অন্য টাকা লুটপাট হয়ে যাবে।  

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা জনাব ইকাবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, বিথীকা বিশ্বাস,কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী যুগ্ম আহবায়ক, গাজি আব্দুল হামিদ, সদস্য সচীব বাবু চৈতন্য কুমার পাল, সদস্য অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, কার্তিক বক্শী, হরেকৃষ্ণ সরকার, সাধন বিশ্বাস, ব্রজেন সরকার, শেখ মাসুদ হাসানসহ আরও অনেকে।

Post a Comment

0 Comments